Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর নিয়ে মানুষের মনে ছড়াচ্ছে বিভ্রান্তি , তৃণমূলকে তীব্র ভৎসনা করলেন অধীর রঞ্জন চৌধুরী

মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ভোটের বিশেষ পুনর্মূল্যায়ন বা এসআইআরকে ঘিরে আতঙ্ক তৈরি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার সুযোগ নিয়ে সাধারণ মানুষের মনে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কোথাও কোথাও আবার ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এদিন সভায় অধীর মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ” আপনি এসআইআর-এর অনুমতি কেন দিয়েছিলেন? একবারও তো এর বিরোধিতা করেননি! এখন কেন মানুষকে উত্তেজিত করছেন?” অধীরের অভিযোগ, এই অবস্থার মাধ্যমে ভোটের আগে পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তৃণমূলের উদ্দেশে কটাক্ষ করে তিনি জানান, “শাসক দলের হাতে প্রশাসন ও অর্থবল থাকতে পারে, কিন্তু কংগ্রেসের শক্তি মানুষের আয় বিশ্বাস।” তার কথায়, মুর্শিদাবাদের মানুষই ঠিক করবে ভবিষ্যতে কোন দল এখানে আস্থা অর্জন করবে। এদিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন ব্লক থেকে কংগ্রেস সমর্থকরা জমায়েত হন। সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি খাজা আহমেদ হোসেইন, মহিলা যুব কংগ্রেসের রাজ্যসভাপতি সাহিনা জাভেদ, জেলা সভাপতি মনোজ চক্রবর্তীসহ বহু নেতা ও কর্মী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories