Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ক্রিকেট ভালোবাসে তালিবান, কোনো প্রভাব পড়বেনা, আত্মবিশ্বাসী আফগানিস্তান ক্রিকেট বোর্ড

এনবিটিভি ডেস্ক: দেশে যতই দিনের পর দিন তালিবান আগ্রাসন বেড়ে চলুক, ক্রিকেটে তার কোনও প্রভাব পড়বে না। সাফ জানালেন  আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। এ-ও জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও ভাল ভাবেই করতে পারবে দল।

শ্রীলঙ্কার হাম্বানটোটায় একদিনের সিরিজ খেলবে পাকিস্তান এবং আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর থেকে শুরু সিরিজ। শিনওয়ারি বলেছেন, “সিরিজের প্রস্তুতি ভাল ভাবেই হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ আমাদের ভাল ছন্দে রাখবে।”

আফগানিস্তান সাধারণত ‘হোম’ ম্যাচগুলি খেলে সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু আইপিএল-এর প্রস্তুতি নেওয়ার জন্য আপাতত সেখানকার তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে না। তাই শ্রীলঙ্কায় ফাঁকা স্টেডিয়ামে এই সিরিজ খেলার কথা ভাবা হয়েছে।

শিনওয়ারি আরও বলেছেন, “বিসিসিআই এবং বাকি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক রয়েছে। আইসিসি-ও নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এখনও পর্যন্ত ক্রিকেট নিয়ে কোনও সমস্যা নেই। আগের তালিবান জমানাতেও ক্রিকেটে উপর কোনও চাপ আসেনি। এ বারও সেটা হবে না।” তবে মহিলাদের ক্রিকেট কবে শুরু হবে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি তিনি। শিনওয়ারির আশা, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories