Friday, March 6, 2026
32.6 C
Kolkata

আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক, রাষ্ট্র নেতাদের কাছে আবেদন রশিদ খানের

এনবিটিভি ডেস্ক: আফগানিস্তানে শান্তি ফিরুক, আবেদন করলেন রশিদ খান। রাষ্ট্রনেতাদের কাছে তাঁর আবেদন আফগানিস্তানকে যেন বিশৃঙ্খল অবস্থায় রাখা না হয়।

মঙ্গলবার টুইট করে রশিদ লেখেন, ‘প্রিয় রাষ্ট্রনেতারা, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিশু এবং মহিলা-সহ হাজার হাজার নির্দোষ মানুষ রোজ মারা যাচ্ছেন। বাড়ি ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা বন্ধ হোক, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’

আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। প্রতি দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। ১ মে আমেরিকা সৈন্য সরিয়ে নিতে শুরু করে আফগানিস্তান থেকে। তার পর থেকেই একের পর এক জঙ্গি আক্রমণ চলছে। আফগানিস্তানের অর্ধেকের বেশি অংশ চলে গিয়েছে তালিবানের দখলে।

 

আমেরিকা ইতিমধ্যেই সৈন্য সরিয়ে নিয়েছে। ৩১ অগস্টের মধ্যে সমস্ত সৈন্যই সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় দু’দশক পর সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা।

 

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories