Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

বল ভেবে বোম নিয়ে খেলা করতে গিয়ে গুরুতর আহত তিন শিশু

ডোমকল: বল ভেবে বোম নিয়ে খেলা করতে গিয়ে গুরুতর আহত হল তিন শিশু।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় জলঙ্গী ব্লকের সাগর পাড়া থানার সাহেব নগর অঞ্চলের লালকুপ মাহাতাব কলোনিতে।আহত দের নাম রাজা সেখ (১০) পিতা লালন সেখ, আকাশ সেখ (১২)পিতা টিটু সেখ, সামীম সেখ (০৯) পিতা মহিদুল সেখ। সকলের বাড়ি একি ঠিকানায়। পরিবার সূত্রে জানা যায় যে সকাল দশটা নাগাদ বাড়ির কাছে একটি দোকানে খেলছিলেন বাচ্চারা,তখন অন্য এক ছেলে তাদের কে খেলার জন্য ডেকে নিয়ে যায়।একটি ছাদ বিহীন ঘরের মধ্যে বোম গুলো ছিল সেই বোম গুলোকে বোল ভেবে হয়তো খেলতে গিয়ে এই রকম দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার সময় কেও বাড়িতে ছিলেন না বলে জানান।

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তিন জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও পরিবার সূত্রে আরো জানা যায় যে তাদের কলকাতা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলেও জানান। স্থানীয় সূত্রে আরো জানা যায় যে কারো হাত উড়ে গেছে, কারো কপাল ফুটো হয়ে গেছে,ব্যাপক ক্ষতবিক্ষত হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর পাড়া থানার ওসি বিশ্বজিত্‍ হালদার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা কি উদ্দেশ্যে বোম মজুত করে রেখেছিলেন ওই জাগায়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories