Friday, March 6, 2026
24.4 C
Kolkata

আবারও গঙ্গাভাঙ্গন সামসেরগঞ্জে ; ভোট বয়কটের ডাক এলাকাবাসীর

আজফারুল ইসলাম,সামসেরগঞ্জ ঃ শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। এর মধ্যেই শোনা যাচ্ছে ভাঙ্গনের খবর। বারংবার ভেঙ্গে পরছে নদী উপকূলবর্তী এলাকা। কয়েকশো মানুষের জীবন ভাসছে অনিশ্চয়তার গভীরে। গতকালই মেদিনীপুরের পাশকুরা গ্রাম জলের তলায় সে খবর পেয়েছি আমরা।

আর আজ ভাঙ্গনের খবর সামসেরগঞ্জে। যে সামসেরগঞ্জ এখন ভোটের উত্তাপে গরম,সেই সামসেরগঞ্জের ভোটারদের জীবন এখন জলময় সংশয়ের মধ্যে। রাজনীতির শীতত্তাপ কেবল রাজাদেরই লাগে বুঝি,প্রজারা সেই স্যাতস্যাতে ঠাণ্ডা জীবনেই থেকে যায়।

গত সপ্তাহের নিম্মচাপে উপছে গিয়েছে জলস্তর। মাঝে কয়েকদিন বৃষ্টি থেকে রেহাই মেলায় গঙ্গার জলস্তর কমতে থাকে। জলস্তর কমা সত্ত্বেও নতুন করে ভাঙনে তীব্র আতঙ্ক ছড়ালো সামসেরগঞ্জের ধানঘরা গ্রামে। শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেলো কয়েক বিঘা জমি।  ফলে বাড়ির দরজায় গঙ্গা।

রাতের মধ্যেই গঙ্গা গর্ভে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে প্রায় ৫০টিরও বেশি পরিবার। এদিকে নতুন করে ভাঙনের খবরে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকাবাসী। তাদের দাবী সরকারের কাছে চাল,ডাল নয়,কেবলমাত্র আশ্রয়।   অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করলে বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন ধানঘরা, হিরানন্দপুর এলাকার বাসিন্দারা।

পুননির্বাচন সরকার আর ভোটারদের কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার সামসেরগঞ্জের মানুষদের ত্রাতা হয়ে কারা দায়িত্ব তুলে নেয় ,সরকার নাকি বিরোধীপক্ষ। সামসেরগঞ্জের ভাঙ্গন সাধারন মানুষকে এনে দাঁড় করিয়েছে ভয়ঙ্কর বিপদের মুখে,আর রাজনীতিকে দাঁড় করিয়ে দিয়েছে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories