Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

পৃথিবীর শীর্ষ ধনী হিসেবে সবাইকে ছাড়িয়ে গেলেন এলান

করোনা মহামারির মধ্যেই এক লাফে বিশ্বের শীর্ষ ধনী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক। তার সেই অবস্থান আরো শক্ত হয়েছে। সম্পদও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের নেতৃত্ব নেয়া এ উদ্যোক্তার মোট সম্পদ এখন ২৩ হাজার ৬০০ কোটি ডলার।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকার ৪ ও ১০ নম্বরে থাকা দুই ধনকুবের সম্পদের সমান সম্পদের মালিক ইলন মাস্ক। তারা হলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (১৩ হাজার কোটি ডলার) ও বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট (১০ হাজার ২০০ কোটি ডলার)। মহামারির মধ্যে চলতি বছর ইলন মাস্কের সম্পদ বেড়েছে ৬ হাজার কোটি মার্কিন ডলার। টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দর বেড়ে যাওয়ায় হু হু করে বাড়ছে তার সম্পদ। অন্যদিকে দাতব্যকাজে কোটি কোটি ডলার খরচ করায় সম্পদের পরিমাণে ইলনের থেকে দূরে রয়েছেন বিল গেটস ও ওয়ারেন বাফেট।

এ ছাড়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোসের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১০০ কোটি ডলারে। ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রধান তিনি। ইলন মাস্কের সঙ্গে সম্পদের ব্যবধানও দ্রুত গতিতে বেড়ে চলেছে জেফ বেজোসের। সিএনবিসির খবরে বলা হয়, গত মাসে বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয়বারের মতো উঠে আসেন ইলন মাস্ক। এর আগে এই করোনাকালেই প্রথম দফায় ইলনকে পেছনে ফেলে তার আসনটি দখল করেছিলেন বেজোস। তার আগে প্রথমবারের মতো শীর্ষ ধনীর আসনে বসেন ইলন মাস্ক।

শীর্ষ ধনীর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মাস্ক ও বেজোস দু’জনেই জনহিতকর কাজে কোটি কোটি ডলার অনুদান দিয়ে আসছেন। মাস্ক ২০২১ সালে ১৫ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার দুই-তৃতীয়াংশ কার্বন অপসারণ প্রতিযোগিতার বিজয়ীকে দেয়া হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories