Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হোয়াইট হাউসে প্রভাব বাড়বে পাকিস্তানের, পরিবেশ বিষয়ক উপদেষ্টা হচ্ছেন পাকিস্তানী বংশোদ্ভুত আলি জাইদি

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের পর থেকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমাগত তলানির দিকে গিয়েছে। আমেরিকা পাকিস্তানকে জোটসঙ্গী হিসেবে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছিল। আবার চীনকে জব্দ করতে বেশিরভাগ বিষয়ে ভারতের পাশে থেকেছে মার্কিন প্রশাসন সেদিক থেকেও পাকিস্তান উপেক্ষিত থেকেছে। পাকিস্তানকে এফ এ টি এফ এর গ্রে তালিকায় রাখতে আমেরিকার অবদান সব থেকে বেশি।

তবে বাইডেনের আমলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক উন্নতি হতে চলেছে বলে মনে করছে কূটনীতিক মহল। কারণ এবার বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা হতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভুত আলী জাইদি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প বের হওয়ার পর বাইডেন এই বিষয়কে গুরুত্ব দেওয়ার করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তিনি উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। সেই কারণে এই পাকিস্তানি বংশোদ্ভুত ব্যাক্তির ভূমিকা উল্লেখযোগ্য হবে মার্কিন প্রশাসনের নীতি নির্ধারণে।

পাকিস্তানে জন্ম হওয়া জাইদির শৈশব এবং বিদ্যালয় শিক্ষা কেটেছে আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি। তারপর তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ত্তর ডিগ্রি অর্জন করেন। নিউ ইয়র্কের পরিবেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন জাইদী। অধ্যাপনা করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এই অভিজ্ঞ রাজনীতিবিদের উপস্থিতিতে পাকিস্তানের গুরুত্ব বাড়তে পারে হোয়াইট হাউসে। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন প্রশাসনের অধীন কাজ করাকে নিজের সৌভাগ্য বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন প্রেসিডেন্ট বাইরে নিজে আমাকে টেলিফোন করেছেন এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories