Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বাম কংগ্রেস জোট আসন্ন বিধানসভা নির্বাচনে, বিজেপির উত্থান অতিরঞ্জিত ও অবাস্তব কল্পনা, বললেন অধীর চৌধুরী

নিউজ ডেস্ক : আসলে বিধানসভা নির্বাচনে বামপন্থী দলগুলো এবং কংগ্রেস জোট বেঁধে তৃণমূল এবং বিজেপির মোকাবেলা করবে বলে জানিয়েছেন রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল তিনি নয়াদিল্লিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “দলের হাইকমান্ডের তরফ থেকে রাজ্যে বাম দলগুলোর সঙ্গে জোট করার জন্য সবুজ সংকেত পাওয়া গেছে।” কংগ্রেসের এই সিদ্ধান্তের পর বাম দলগুলো তরফ থেকেও সম্মতির ইঙ্গিত দেয়া হয়েছে। সিপিআইএম এই জোটের জন্য সম্মতি দিয়ে দিয়েছে গতকাল। তবে এখনো পর্যন্ত দুটি দলের তরফ থেকে আসন সমঝোতার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, মিডিয়ায় দেখানো হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে লড়াই হতে যাচ্ছে। কিন্তু বাম এবং কংগ্রেস জোট একটা গুরুত্বপূর্ণ শক্তি। পশ্চিমবঙ্গের সাধারন মানুষ বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক দ্বন্দ্বে এখন ক্লান্ত তারা একটা উপযুক্ত তৃতীয় শক্তির অপেক্ষায় রয়েছেন। আর সেই তৃতীয় পক্ষ হল বাম কংগ্রেস জোট।

রাজ্যে বিজেপির উত্থান এর ব্যাপারে প্রশ্ন করা হলে মিস্টার চৌধুরী বলেন, এটি অতিরিক্ত অতিরঞ্জিত এবং অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে বাম দল গুলো এবং কংগ্রেস জোট বদ্ধ ভাবে লড়েছিল। ৯০ টি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস জয়লাভ করেছিল ৪৪ টি আসনে। তবে নির্বাচনের পরবর্তী সময়ে কংগ্রেস থেকে বহু বিধায়ক তৃণমূল কংগ্রেস এবং বিজেপিতে যোগদান করার ফলে তাদের বিধায়ক সংখ্যা এখন অনেক কমে গেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories