Wednesday, November 4, 2026
26 C
Kolkata

আল্লামা ইকবাল উর্দু লাইব্রেরীর পক্ষ থেকে কৃতী সংবর্ধনা অনুষ্ঠান

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান ,আসানসোল :রবিবার আল্লামা ইকবাল উর্দু লাইব্রেরীর পক্ষ থেকে একটি অনুষ্ঠান করা হয়। আসানসোল পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড রেলপার ঝিঝরি মহল্লায় অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়। বিশেষ করে দুই ছাত্রী সাবা পারভীন একশতে একশো এবং আফরিন নাজ উর্দু একাডেমী থেকে সবথেকে ভালো ফল করেছে বলে তাদেরকে সম্মানিত করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষার মান বাড়াবার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই এদিন মঞ্চ থেকে দুই ছাত্রীর পড়াশোনার খরচা বহন করবে রাজ্য বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য আগামী নির্বাচনে বিপুল পরিমাণে জয়ী হবেন বলে আশাবাদী। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মলয় ঘটক, আসানসোল পৌরসভার মেয়র পরিষদ অভিজিৎ ঘটক, নর্থ ব্লকের সভাপতি উৎপল সিনহা, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, প্রাক্তন মেয়র পরিষদ মোঃ শাকিল আনসারী, এবং অন্যান্য ব্যক্তিরা।

Hot this week

কলকাতা পুরভোটের আগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশের অনীহা, বিজেপির টিকিট পেতে তৎপর অনেকেই!

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু...

চোরবাগানে ১৯ জনের মৃত্যু ‘ছোট্ট ঘটনা’! অধ্যক্ষের মন্তব্যে তীব্র বিতর্ক, সমালোচনার মুখে রথীন্দ্র বসু

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯...

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Topics

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Related Articles

Popular Categories