Wednesday, November 4, 2026
26 C
Kolkata

পেট জুড়ে টিউমার! অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না, বিধায়কের সাহায্যপ্রার্থী পরিবার

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : পেট জুড়ে বিশাল টিউমার! দারিদ্রতা গ্রাস করেছে পরিবারকে। অত্যাধুনিক মানের চিকিৎসা করাতে গেলে চাই প্রচুর টাকা। কিন্তু দুই মুঠো ভাত যোগাড় করতে না পারা পরিবারের কাছে এই ব্যয়বহুল চিকিৎসা দূরসাধ্য। নাম বিমতা বাউরী। বয়স আনুমানিক পঞ্চান্ন বৎসর। পাণ্ডবেশ্বর এর বাসিন্দা। পরিবারের রোজগেরে বলতে কেউ নেই। সহায়-সম্বলহীন মহিলা স্বামী হারিয়েছেন অনেক আগেই। তাই এহেন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন পাড়ার স্থানীয় ছেলেরা। তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তাদেরও হাতের নাগালের বাইরে চলে গেছে চিকিৎসা ব্যবস্থা। তাই রোগী চাইছেন স্বেচ্ছামৃত্যু। স্থানীয় সমাজসেবী কীর্তন কোটাল বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করেছি। তাই এই মহিলার মৃত্যু ছাড়া কোন উপায় নেই। আমরা স্থানীয় প্রশাসন এবং আমাদের বিধায়ক মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এর কাছে সাহায্য প্রার্থী। বিধায়ক মহাশয় আমাদের পাণ্ডবেশ্বরের এই গরিবের ভগবান। তাই তার হস্তক্ষেপে যদি কিছু সুচিকিৎসার ব্যবস্থা হয় আমরা সকলেই উপকৃত হব।

Hot this week

কলকাতা পুরভোটের আগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশের অনীহা, বিজেপির টিকিট পেতে তৎপর অনেকেই!

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু...

চোরবাগানে ১৯ জনের মৃত্যু ‘ছোট্ট ঘটনা’! অধ্যক্ষের মন্তব্যে তীব্র বিতর্ক, সমালোচনার মুখে রথীন্দ্র বসু

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯...

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Topics

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Related Articles

Popular Categories