Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

চূড়ান্ত জোট: ভাইজান লড়ছেন ৩৭ টা আসনে, বাম কংগ্রেসের ভাগে ১৬৫ ও ৯২

নিউজ ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর বাম–কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটের জট কাটল। গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠকের পর কার্যত সম্পূর্ণ হয়ে গেল জোট প্রক্রিয়া। অন্তত আসন সংখ্যার নিরিখে ঐকমত্যে পৌঁছল জোট শিবিরের তিন শরিক। তবে কে কোন আসনে লড়বে, সেটা নিয়ে সংশয় রয়েছে।
জোট শিবির সূত্রের খবর, ১৬৫, ৯২, ৩৭, এই সূত্র অনুযায়ী জোটের তিন শরিকের রফা হয়েছে। অর্থাৎ সবচেয়ে বড় শরিক বামফ্রন্ট লড়বে ১৬৫ আসনে। নিজেদের দাবি মতো কংগ্রেস পাচ্ছে ৯২ টি আসনই। আব্বাস সিদ্দিকির আইএসএফ লড়াই করবে ৩৭ আসনে। বাম শরিকদের মধ্যে বৃহত্তম দল সিপিএম একাই লড়বে ১৩০ আসনে। দ্বিতীয় বৃহত্তম বাম দল ফরওয়ার্ড ব্লক লড়বে ১৫ আসনে। আরএসপির ভাগে পড়েছে ১১ টি আসনে। সিপিআই প্রার্থী দেবে ৯ টি আসনে।

আসন সংখ্যা নিয়ে রফা হলেও কে কোন আসনে লড়াই করবে এটা নিয়ে কংগ্রেসের সঙ্গে বাম এবং আইএসএফের দ্বন্দ্ব এখনও অব্যাহত। মালদা, মুর্শিদাবাদে জোট শরিকদের আসন না ছাড়ার ব্যাপারে গোঁ ধরে বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উত্তরবঙ্গেও আইএসএফকে বেশি আসন না ছাড়ার ব্যাপারে অনড় অধীর। কিন্তু আইএসএফ চাইছে তাঁদের ভাগে থাকা ৩৭ টি আসনের মধ্যে যে কোনও তিনটির পরিবর্তে মালদায় অন্তত একটি এবং উত্তরবঙ্গের অন্য দুই জেলায় একটি করে আসন তাঁদের ছাড়া হোক।

বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আবার কংগ্রেসের বিবাদ পুরুলিয়া নিয়ে। পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতোর ওই জেলায় অন্তত ৪ টি আসনে প্রার্থী দিতে চান অধীর। তাতে আপত্তি নেই বামেদের। কিন্তু কোন আসনে কারা প্রার্থী দেবে সেটা নিয়েই চলছে দ্বন্দ্ব। বাম শরিক ফরওয়ার্ড ব্লক বাঘমুণ্ডি আসনটিতে প্রার্থী দিতে চায়। অথচ, ওই কেন্দ্রে নেপাল মাহাতো নিজেই বিধায়ক। ওই আসনটি নিয়ে এখনও দুই শিবিরের দড়ি টানাটানি চলছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories