Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আরোও একটি পালক যুক্ত হল অমর্ত্য সেন এর কেরিয়ারে, পেলেন সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মান  

পেয়েছেন নোবেল, পেয়েছেন একাধিক ডক্টরেট, পেয়েছেন সম্মানের পর সম্মান। অমর্ত্য সেন বার বার গর্বিত করে চলেছেন এই দেশকে। এবার আবারও দেশের সম্মান বাড়ালেন তিনি। এবার তিনি সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মান পেলেন। বুধবার প্রিন্সেস অফ অস্টুরিয়াস সম্মানে ভূষিত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।

পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন জোয়ান মিরোর একটি মূর্তি, একটি শংসাপত্র ও ৫০ হাজার ইউরো। তাঁর নাম মনোনীত করেছিলেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো। করোনা মহামারীর কারণে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষণা হয় বিজেতাদের নাম। বিশ্বের মোট ২০ টি দেশের ৪১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্য থেকে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বেছে নেওয়া হয়েছে সমাজবিজ্ঞানের এই সম্মান দেওয়ার জন্য।

স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে, দুর্ভিক্ষের উপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তাঁর থিওরি অফ হিউম্যান ডেভেলপমেন্ট জনহিতকর। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তিনি সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারবাহিকভাবে লড়ে চলেছেন এই অর্থনীতিবিদ। তাঁর কাজ কখনও প্রাসঙ্গিকতা হারাতে পারে না। অমর্ত্য সেনের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তি হল সামাজিক সমৃদ্ধি কেবল অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেই নয়, উন্নয়নের সুযোগের ক্ষেত্রে বিশেষত দুর্বলদের ক্ষেত্রেও পরিমাপ করা উচিত।

বস্তুত কল্যাণমূলক অর্থনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেনকে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেনই রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন। গতবছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছিলেন এই বাঙালি অর্থনীতিবিদ। ১৯৫০ সাল থেকে বিশ্বের বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জার্মান বই প্রকাশক ও ব্যবসায়ীদের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories