Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

আম্বরখানার হতভাগ্য শিবানীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকার সর্বধর্ম সমন্বয় সভা’র

আসাম,জামিল হোসেন,১২ অক্টোবরঃ

ধর্ষণ হওয়ার পর করিমগঞ্জ শহর সংলগ্ন উত্তর আম্বরখানা গ্রামের হতভাগ্য শিবানী নমঃশুদ্রের পরিবারের সঙ্গে দেখা করে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করলো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। গতকাল রবিবার বিকালে আম্বরখানায় শিবানীর ঘরে উপস্থিত হয়ে শোকাহত পিতা শৈলেন নমঃশুদ্রের সঙ্গে কথা বলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, সদস্য মখলিছুর রহমান। সঙ্গে ছিলেন ফকিরবাজার স্টুডেন্টস্ ইউনিয়নের কার্যকরী সভাপতি ইকবাল হুসাইন। আলোচনায় সংস্থার কর্মকর্তারা বলেন, হতভাগ্য পরিবারবর্গকে ন্যায় বিচার পাইয়ে দিতে আইনি প্রক্রিয়ায় সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়াবে সর্বধর্ম সমন্বয় সভা। কিছু স্বার্থান্বেষী নোংড়া রাজনীতিক চক্র এই ঘটনাটিকে জাতপাতের রং দিতে উঠেপড়ে লেগেছে বলে সন্দেহ প্রকাশ করেন এইচ এম আমির হোসেন। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন এবং নিরপেক্ষ পুলিশি তদন্তে তা ভুমেরাং হয়ে যাবে বলেন তিনি। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর করতে হলে জোরদার প্রতিবাদের প্রয়োজন। আগামী বুধবার এক বিক্ষোভ মিছিলের সম্ভাবনা রয়েছে। এতে সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ কামনা করেন তিনি। হতভাগ্যের মাকে সান্ত্বনা দেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সহ অন্যান্যরা। তখন উপস্থিত ছিলেন শিবানীর জ্যেষ্ঠ দুই ভ্রাতাও।
জামাল হোসেন, এনবিটিভি ।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories