Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ইন্তেকাল করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তাঁর ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী গভীর শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় এক শোক বানীতে বলেন, দেশে ইসলামের খেদমতে যারা অক্লান্ত পরিশ্রমি ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব তাঁদের মধ্যে অন্যতম। দ্বীনি শিক্ষা তথা ইসলামি শিক্ষার প্রচার প্রসারেও তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ করে দেশের কওমী মাদরাসা সমূহের প্রাণকেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে সকল কওমী মাদরাসাসমূহের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকতেন। এমন একজন প্রবীন আলেমে দ্বীনের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। সেইসাথে তাঁর শোকাহত পরিবার পরিজন, আত্মীয়, গুনগ্রহীসহ সকল ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানিয়ে এমন শোকার্ত সময়ে যেন সকলেই ধৈয্যধারণ করতে পারেন ও মরহুমের রূহের মাগফিরাতে নেতৃবৃন্দ আল্লাহর দরবারে দুয়া প্রার্থনা করেন।

সূত্র : দৈনিক ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories