Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

অমিত শাহের সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর। বঙ্গ রাজনীতি নিয়ে জোর চৰ্চা। সক্রিয় রাজনীতিতে কবে? উঠছে প্রশ্ন

এনবিটিভি: ফের আলোচনার শীর্ষে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আলোচনার কেন্দ্রে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। কারণ বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন দুজন। সূত্রের খবর, সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে।

গত বছর স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। তারপর থেকে বিজেপির আর কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। কখনও শারীরিক সমস্যা, কখনওবা ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে তাঁরা কর্মসূচি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে অমিতের সঙ্গে বৈঠকের পর শোভন-বৈশাখী যে খুশি, তার প্রমান মিলল বৈশাখীর একটি ফেসবুক পোস্টে. তিনি লিখছেন, বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বৈশাখীর এই পোস্টের পরেই জল্পনা ছড়ায়, রাজনীতিতে এবার সক্রিয় হচ্ছেন শোভন-বৈশাখী।
এ ব্যাপারে মুখ খোলেননি এই দুই তারকা রাজনীতিক।
এখন দেখার, গেরুয়া শিবিরে কবে সক্রিয় হন শোভন-বৈশাখী!

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories