Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আনন্দে মাতলো সালানপুর, বিধান উপাধ্যায়ের সমর্থনে মহা মিছিল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক: গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আসানসোলের মেয়র রূপে বিধান উপাধ্যায়ের নাম।কাল থেকেই সালানপুর জুড়ে শুরু হয়েছে উৎসব।সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফটকা ফাটিয়ে,কেক কেঁটে,আবির খেলে আনন্দ প্রকাশ করছে।

তাই আজ শনিবার রূপনারায়পুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে বাসস্ট্যান্ড পর্যন্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান ও ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিংয়ের নেতৃত্বে এক মহা মিছিল আয়োজন করা হয়।যেখানে কর্মী সর্মথকরা”খেলা হবে”গানে নৃত্য করে এবং আনন্দে রূপনারায়পুর বাসস্ট্যান্ডে ফাটানো হয় বাজি। কর্মীদের মধ্যে খুশির জোয়ার চোখে পড়ার মতন।

এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ আরমান বলেন আজ সালানপুরবাসীরা খুবই খুশি কারণ আমাদের ঘরের ছেলে আমাদের সবারই প্রিয় বিধায়কে আসানসোলের নব নির্বাচিত মেয়র নির্বাচিত করা হয়েছে।আমার সবাই ধন্যবাদ জানাই দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি বিধান উপাধ্যায়ের উপর আস্থা রেখে এত বড় দায়িত্ব দিয়েছেন।এই প্রসঙ্গে ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন,”এবার উন্নয়নের বন্যা বইবে।আজ আমরা খুব খুশি এত বড় দায়িত্ব আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়কে দেওয়া হলো।আমার সর্বদায় দাদার পাশে ছিলাম আছি থাকবো”।

তাছাড়া এইদিনের মিছিলে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,ব্লকের তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্টের সভাপতি শশীভূষণ পান্ডে তৃণমূল নেতা মনোজ তেওয়ারী,মবিন খান,অমিত সিং,আশুতোষ তেওয়ারী সহ সমস্ত পঞ্চায়েত প্রধানরা,উপপ্রধানরা এবং কর্মীবৃন্দরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories