Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ফিরছে ‘দাদাগিরি’, ছোটপর্দায় শীঘ্রই দেখা যাবে মহারাজকে

এনবিটিভি ডেস্ক:এক দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। অন্য দিকে ‘দাদাগিরি’। দুই কুইজ শো-এর টানাপড়েনে ফের দ্বিধাবিভক্ত হতে চলেছে দর্শকমহল? এমন জল্পনা উস্কে দিয়ে জি বাংলার জনপ্রিয় শো সম্বন্ধে নেটমাধ্যমে মঙ্গলবার আগাম হদিশ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। ‘দাদাগিরি’র লোগোর সামনে দাঁড়িয়ে সঞ্চালক। সেই ছবি ভাগ করে তাঁর মন্তব্য, ‘আরও একটি সিজনের শুরু’। গত বছর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে। সেই অনুযায়ী, চলতি মাসেই কি আসছে ‘দাদাগিরি সিজন ৯’? সে কথা সৌরভ যদিও জানাননি।

মাস দু’য়েক আগে গুঞ্জন ছড়িয়েছিল, ‘দাদাগিরি’-তে নাকি ‘দাদা’ আর থাকবেন না। সেই সময় শো-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘আমায় সৌরভ এই ধরনের কোনও কথা বলেননি।’’ তাঁর কথাই যে সত্যি, তাতে সিলমোহর দিল সৌরভের ভাগ করে নেওয়া এই বার্তা। হালকা সমুদ্র-সবুজ ব্লেজার, ঘন নীলের উপর ছোট সাদা পোলকা ডটের টাই, একই রঙের রুমাল আর সাদা ঘেঁষা শার্টে দাদা যথারীতি ঝকঝকে। চশমাতেও নতুনত্বের ছোঁয়া।

জি বাংলার ‘দাদাগিরি’ প্রথম আবিষ্কার করেছিল সঞ্চালক সৌরভকে। বরাবর ব্যাটে-বলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে অভ্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক এখানেও প্রথম দিন থেকেই ছক্কা হাঁকিয়েছেন। তাঁর সঞ্চালনায় মুগ্ধ বাংলা ও বাঙালি। শো-এর টাইটেল ট্র্যাকের জন্য কলম ধরেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিংহ।

ইতিমধ্যেই ৫০ হাজার নেটাগরিক দেখে ফেলেছেন ‘দাদা’র ঘোষণা। প্রত্যেকে উচ্ছ্বসিত সৌরভের প্রত্যাবর্তনে। শুধু এক অনুরাগীর আন্তরিক পরামর্শ, ‘দাদা, আপনাকে রিমলেস চশমাতেই বেশি সুপুরুষ লাগে।’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories