Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

আনিস হত্যাঃ সিটের উপরেই আস্থা রাখতে, দ্বিতীয়বার দেহকে ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের

এনবিটিভি ডেস্কঃ আনিস খান হত্যাকাণ্ডে সিটের উপরেই আস্থা রাখতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জেলা জজের তত্ত্বাবধানে নিহত ছাত্রনেতার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশও দেয় আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে হাই কোর্টে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সিটকে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতেই ঘটনার সূত্রপাত। আনিসের বাড়িতে সেদিন রাতে গিয়েছিলেন চার জন পুলিশি কর্মকর্তা। তাদের মধ্যে একজন পুলিশের পোশাক পরিহিত ছিল। তিনজন ছাদে উঠে যায়। ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে নারাজ আনিসের পরিবার।

এদিকে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও বারবার সিবিআই তদন্তের দাবিতে সরব আনিসের পরিবার। আনিস হত্যাকাণ্ডে দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আইনজীবী কৌস্তূভ বাগচি।

বৃহস্পতিবার মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর গঠিত সিটের উপরেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। জেলা জজের তত্ত্বাবধানেই কবর থেকে দেহ তুলে করতে হবে ময়নাতদন্ত। আনিসের মোবাইল ফোনটি সিটের তদন্তকারীদের হাতে দিতে রাজি হননি আনিসের পরিজনেরা। তবে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের স্বার্থে এবার মোবাইল ফোনটি জেলা জজের মাধ্যমে সিটের হাতে তুলে দিতে হবে।

হাই কোর্টের আরও নির্দেশ দেয়, আনিসের মোবাইলটি হায়দরাবাদে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। মোবাইল থেকে তথ্য সংগ্রহ করা হবে। আনিসের পরিবার অভিযুক্তদের শনাক্তকরণে টিআই প্যারেডের দাবি জানায়। কে কে থাকবেন? কাকে ডাকে হবে টি আই প্যারেডে, তা-ও স্থির করবেন জেলা জজ। আগামী ২ সপ্তাহের মধ্যে হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে।

ময়নাতদন্ত এবং মোবাইল নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী যা যা করার তা করতে পারবে সিট। হাই কোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তে অনড় আনিসের বাবা সালাম খান। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি আনিসের দাদা সাবিরের। এদিকে, সিটের উপরেই আস্থা রাখার আবেদন রাজ্য পুলিশের। টুইট করে এদিন সেকথাই জানানো হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories