Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বিজেপির বিরুদ্ধে সরব অধীর রঞ্জন চৌধুরী

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার এক বিতর্কিত মন্তব্যে গোটা রাজ্য রাজনীতি উত্তাল।সর্বভারতীয় পদে বড় দায়িত্ব পাওয়ার ঠিক পরের দিন রবিবার বারুইপুরের এক কর্মিসভায় সাংবাদিকদের অনুপম বলেন, তাঁর করোনা ধরা পড়লে আগেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। আর এই নিয়েই রাজ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

নানা দিক থেকে সমালোচনার ঝড় বয়ে যায় অনুপম সহ বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে এ ব্যাপারে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যে সদ্যনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,”মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে, অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে কিন্তু তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনো অধিকার নেই।

অধীর রঞ্জন চৌধুরীর ফেসবুক পোষ্টের স্ক্রীনশট

একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে মনে করি। প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তার দয়াতে সাংসদ হয়েছিলেন, বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।”

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories