২০২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল। তখন তাঁর অভিযোগ ছিল, তৃণমূলের হয়ে দীর্ঘদিন কাজ করলেও দল তাঁকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভেই দলবদল করেছিলেন তিনি।
‘স্বৈরাচারী দল, একনায়কতন্ত্র চলছে’—এই অভিযোগ তুলে নওশাদ সিদ্দিকির দল আইএসএফ ছাড়লেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, দলে গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে। এমনকী ভাঙড়ে দলের কিছু লোক সাধারণ মানুষের উপর অত্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর প্রতিবাদেই আইএসএফ ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন আরাবুল।
এই বিষয়ে নওশাদ সিদ্দিকী এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের একাংশের সঙ্গে ফের যোগাযোগ হতে পারে কি না, সেই প্রশ্নও উঠছে। বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে তিনি যেতে পারেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে সেই শিবির তাঁকে গ্রহণ করবে কি না, সেটাও স্পষ্ট নয়।


