Friday, March 6, 2026
22.2 C
Kolkata

কষ্ট পেয়েছি আগে বহুবার, তবে আত্মবিশ্বাসী ছিলাম একদিন দেশের হয়ে ট্রফি জিতবই: মেসি

ব্রাসিলিয়া: ইতিহাস বদলে ফেললেন মেসি। এই মুহূর্তটাই দেখতে চাইছিল বিশ্ব। এই মুহূর্তটাই দেখতে চাইছিলেন তাঁর অগণিত অনুরাগীরা। লিওনেল মেসির হাতে আন্তর্জাতিক ট্রফি। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের পর। এই রাত হয়তো কোনওদিন ভুলতে পারবেন না মেসি।

এর আগে একাধিক বার সাক্ষাৎকারে বলেছেন, দেশের হয়ে একটা ট্রফি জেতার বদলে নিজের সমস্ত ব্যালঁ দ্য অর বা বাকি ব্যক্তিগত ট্রফি দিয়ে দিতে চান। তবে সেটা তাঁকে করতে হচ্ছে না। যে ট্রফি খোদ দিয়েগো মারাদোনা পর্যন্ত হাতে তুলতে পারেননি, সেটাই আজ থেকে মেসির ক্যাবিনেটে শোভা পাবে।

ম্যাচের পর তাই ঘোর কাটছিল না মেসির। আর্জেন্টিনার ফুটবলার বললেন, “বহু বার কাছাকাছি এসেও ট্রফি পাইনি। তবে জানতাম একদিন মুহূর্তটা আসবে। এই মুহূর্ত উপহার দেওয়ার জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ। ব্রাজিলের মাটিতে ওদের বিরুদ্ধে জেতা স্বপ্নের থেকে কম নয়। ঈশ্বর বোধহয় আমার জন্য এই মুহূর্তটা বাঁচিয়ে রেখেছিলেন।”

মেসির সংযোজন, “আমরা কী করে ফেলেছি সেটা বোধহয় নিজেরাই এখনও বুঝতে পারিনি। এত খুশি হচ্ছে বলে বোঝানো যাবে না। ব্রাজিলের বিরুদ্ধে ব্রাজিলে জেতা এই ম্যাচ ইতিহাসের পাতায় স্থান পেয়ে গিয়েছে। বহু বার হারের স্বাদ পেয়েছি, দুঃখ পেয়েছি। কিন্তু জিততে পারি এই বিশ্বাসটা বরাবর ছিল।”

নেইরের সঙ্গে যুগ্ম ভাবে প্রতিযোগিতার সেরা ফুটবলার হয়েছেন মেসি। সোনার বল ভাগ করে নিয়েছেন কলম্বিয়ার লুইস দিয়াজের সঙ্গে। দু’জনেই চারটি করে গোল করেছেন। খেলা শেষ হওয়ার পরেই সতীর্থরা দৌড়ে যান মেসির দিকে। তাঁকে নিয়ে লোফালুফি খেলতে থাকেন।

২০২২ বিশ্বকাপে কি হবে কেউ জানেনা। তবে এবার কোপা জয় অনেকটাই আত্মবিশ্বাস দেবে মেসি এবং কোম্পানিকে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories