Tuesday, July 21, 2026
28.5 C
Kolkata

উইম্বলডন জয়ের হ্যাটট্রিক, রজার-নাদালের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ

নিউজ ডেস্ক : উইম্বলডন ওপেনের খেতাব এবার গেল বর্তমান সময়ের অন্যতম সেরা টেনিস তারকা জোকোভিচের ঝুলিতে। এরই সঙ্গে তিনি এই মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্ট জয়ের হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করলেন। শুধু তাই নয় মাত্তেয়ো বেরেত্তিনিকে হারিয়ে ষষ্ঠ উইম্বলডন খেতাব জয়ের সঙ্গে সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন রজার ফেদেরার এবং রাফেল নাদালের ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

 

 

যদিও এই গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও ক্যারিয়ারের শেষ থেকে এখনও অনেক দূরে অবস্থান করা জোকারের সামনে এখন অনেক সুযোগ আছে নাদাল, রজারের রেকর্ড টপকে যাওয়ার। ফেডেরার, নাদাল যখন কেরিয়ারের একেবারে শেষের দিকে, তখন জোকোভিচের হাতে এখনও অনেক সময় রয়েছে। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার পর তিনি কোথায় গিয়ে থামবেন সেটা কেউ জানেন না। এ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতলেই দুই খেলোয়াড়কে টপকে যাবেন জোকোভিচ।

 

 

 

প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে জোকোভিচ ৬-৭, (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারালেন ইটালির বেরেত্তিনিকে। তবে হেরে গেলেও মন ছুঁয়ে থাকল বেরেত্তিনির খেলা। গোটা ম্যাচ জুড়ে জোকোভিচের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সার্বিয়ার খেলোয়াড়ের অভিজ্ঞতা এবং ক্রীড়া শৈলীর কাছে হার মানতে বাধ্য হয়েছেন তিনি।

Hot this week

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

মধ্যপ্রদেশের কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে প্রশাসনের কড়া পদক্ষেপ, সরানো হল আদিবাসী বিক্ষোভকারীদের!

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে...

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি...

Topics

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

অনশন ভাঙতে রাজি সোনাম ওয়াংচুক, তবে আগে পূরণ করতে হবে এই ৩ শর্ত!

দীর্ঘ অনশনের পর এবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষাবিদ...

সিজেপি-র সংসদ অভিযানের আগে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথ

ককরোচ জনতা পার্টির সংসদের অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories