Tuesday, September 8, 2026
26 C
Kolkata

‘আমার গান না শুনলেও চলবে, তবুও ওদের সমর্থন করব’- ‘ককরোচ জনতা পার্টি’-কে সমর্থন করায় সমালোচনার ঝড়! পাল্টা সুর চড়ালেন অরিজিৎ

ছাত্র আন্দোলনের সমর্থনে মুখ খুলে নতুন করে বিতর্কে জড়িয়েছেন অরিজিৎ সিং। আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, “পোশাকের আড়ালে এভাবে আচরণ কেন? লজ্জা লাগে না? ক্ষমতায় থাকলেই কি সবাই নিজেকে ঈশ্বর ভাবতে পারেন?”

এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। কেউ তাঁকে কটাক্ষ করেন, আবার কেউ তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তবে এসবের জবাব দিতেও পিছিয়ে থাকেননি অরিজিৎ।

এক প্রাক্তন অনুরাগী লিখেছিলেন, আগে তাঁর প্রতি যে শ্রদ্ধা ছিল, তা আর নেই। এমনকি তিনি জানান, এবার থেকে অরিজিৎকে ঘৃণা করবেন। সেই মন্তব্যেরই জবাব দেন গায়ক।

অরিজিৎ স্পষ্ট জানান, কে তাঁকে সম্মান করল বা করল না, তা নিয়ে তিনি চিন্তিত নন। প্রত্যেকের নিজের মত প্রকাশের অধিকার আছে, তাই তাঁরও নিজের অবস্থান জানানো স্বাভাবিক। তিনি লেখেন, তাঁর কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত, কিন্তু নিজের বিশ্বাস থেকে সরে আসবেন না।

আরও বলেন, কেউ চাইলে তাঁর সব গান মুছে ফেলতে পারেন, আর না শুনলেও তাঁর আপত্তি নেই। তবে শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত তিনি বদলাবেন না। তাঁর কথায়, মানুষ তাঁকে পছন্দ করুক বা না-ই করুক, অন্যায়ের বিরুদ্ধে তিনি নিজের মত প্রকাশ করতেই থাকবেন।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories