Friday, March 6, 2026
26.7 C
Kolkata

আসামে হিন্দু, শিক, জৈন অধ্যুষিত অঞ্চলে গরুর মাংসে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার ১৫০ জন

আসামে গরুর মাংস নিষিদ্ধ নয়। তবে ২০২১ সালে প্রচলিত আইন অনুযায়ী, যেকোনো হিন্দু, শিক, ও জৈন এলাকায় অথবা কোন মন্দির, বৈষ্ণব মঠ, এবং হিন্দু ধর্মাবলম্বী ধাম গুলিতে বা ওই স্থানের ৫ কিলোমিটারে ব্যাসার্ধে গরু জবাই অথবা গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গরু জবাই এবং গরুর মাংস বিক্রির বিরুদ্ধে আসামে এত বড় অভিযান আগে কখনো হয়নি বলে মনে করছে সাধারণ মানুষ। গত মঙ্গলবার আসাম পুলিশ গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ এর বিধান অনুযায়ী মোট ১৯৬ জনকে গ্রেপ্তার করেছে। আসাম প্রশাসন শতাধিক খাবারের দোকানে তল্লাশি চালিয়ে ১০৮৪ কেজি মাংস বাজেয়াপ্ত করেছে যা গরুর মাংস বলে সন্দেহ করা হচ্ছে।

পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অখিলেশ কুমার সিং জানিয়েছেন, “এই তল্লাশির মূল উদ্দেশ্য হলো গবাদি পশু সংরক্ষণ আইন লঙ্ঘন বন্ধ করা।” মনে করা হচ্ছে সাম্প্রতিক কালে আসামে বেড়ে চলা সাম্প্রদায়িক প্রতিহিংসাকে দমন করার জন্য, আসাম প্রশাসনের মাধ্যমে এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গোয়ালপাড়া এবং লখিমপুর জেলা থেকেও একই ঘটনা সামনে উঠে এসেছে।

সাধারণ মানুষের একাংশ প্রশাসনের এই উদ্যোগকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, সাম্প্রদায়িক বিদ্বেষ কোন নির্দিষ্ট মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করা সম্ভব নয়। আসাম সরকারের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষ এও মনে করছেন, হিন্দুত্ববাদী আগ্রাসন চরিতার্থ করার জন্য আসাম প্রশাসনের এমন উদ্যোগ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories