Friday, March 6, 2026
28.9 C
Kolkata

অসমে রবীন্দ্রসঙ্গীত গাওয়ায় নিশানায় কংগ্রেস নেতা, রাষ্ট্রদ্রোহ মামলায় নির্দেশ মুখ্যমন্ত্রীর

অসমের শ্রীভূমি জেলায় কংগ্রেস সেবা দলের এক বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, কংগ্রেস নেতা বিধু ভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করতে।

বুধবার বিজেপির একাধিক নেতা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অসমের স্বাস্থ্য মন্ত্রী অশোক সিঙ্ঘল লিখেছেন, “কংগ্রেস সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। বাংলাদেশ উত্তর-পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়।” বিজেপির দাবি, কংগ্রেস বৃহত্তর বাংলাদেশ তৈরির ষড়যন্ত্রে শামিল।

অন্যদিকে কংগ্রেস ও তৃণমূল নেতারা বিধু ভূষণ দাসের পাশে দাঁড়িয়েছেন। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, যা বাঙালি সংস্কৃতি ও আবেগের সঙ্গে জড়িত। বিজেপি সবসময় বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করে।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও মন্তব্য করেছেন, “আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে লিখেছিলেন। পরে এর প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। সব বাঙালির কাছে এই গান আবেগের প্রতীক।”

ঘটনাটি ঘিরে অসমে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে বিজেপি কংগ্রেসকে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে কাঠগড়ায় তুলছে, অন্যদিকে বিরোধীরা বলছে এটি বাঙালি সংস্কৃতির উপর আঘাত এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত ব্যাখ্যা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories