Saturday, September 5, 2026
28 C
Kolkata

যেসব মানুষদের মসজিদ, মাদ্রাসা ও স্কুল ভাঙা হয়েছে তাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে

অসমে উচ্ছেদ হওয়া মানুষের ভোটাধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬, বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, যেসব মানুষকে অবৈধ বলে চিহ্নিত করে বাড়ি, ঘর, মসজিদ, মাদ্রাসা ও স্কুল ভেঙে দেওয়া হয়েছে, তাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এর ফলে তাঁরা আর ভোট দিতে পারবেন না। মুখ্যমন্ত্রীর দাবি, যেহেতু উচ্ছেদের পর এই মানুষদের আর কোনও স্থায়ী ঠিকানা নেই, তাই তাঁদের ভোটাধিকার রাখা সম্ভব নয়। তিনি জানান, উরিয়ামঘাট এলাকায় প্রায় ১১ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। আইনজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে, শুধু ঠিকানা না থাকার কারণে কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধানবিরোধী হতে পারে। বিষয়টি নিয়ে আদালত কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories