Friday, March 6, 2026
24.4 C
Kolkata

হিন্দুত্ববাদী RSS ও VHP নিষিদ্ধের দাবি অস্ট্রেলিয়ার সেনেটরের

নিউজ ডেস্ক : এবার অস্ট্রেলিয়াতে পৌঁছে গেল হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ কারণেই অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস প্রদেশের উচ্চকক্ষের সেনেটর ডেভিড শোয়েবরিজ আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুত্ববাদী সমস্ত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এছাড়াও তিনি এই সব উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী জার্মানির নাৎসি সংগঠনের সঙ্গে তুলনা করেছেন।

শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়া ও বহুসাংস্কৃতিকমন্ত্রী জিওফ লির সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। মন্ত্রীর কাছে তিনি প্রশ্ন করেন, ‘তারা কি সরকারের বিবেচনায় নতুন নাৎসি সংগঠন এবং যদি তাই হয়, তবে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে।’

ডেভিড শোয়েবরিজ এসময় ২৮ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলেসের হ্যারিস পার্কে চার শিখ তরুণের ওপর হামলার এক ঘটনা উল্লেখ করেন। ওই হামলায় তাদের গাড়ি ঘিরে ভারতীয় আক্রমণকারীরা বেসবল ব্যাট, হাতুরি এমনকি কুড়াল দিয়ে ভাঙচুর করা হয়। আক্রান্তরা তাদের মধ্যে একজনকে সনাক্ত করতে সক্ষম হয়, যে দুই সপ্তাহ আগে আরএসএস-বিজেপির আয়োজিত কার র‌্যালিতে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য বর্তমান ভারতবর্ষে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে শিখদের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদীদের অঘোষিত সংঘর্ষ চলছে। আর সে কারণেই ক্ষমতাসীন উগ্রবাদী বিজেপির সমর্থনে হিন্দুত্ববাদী সংগঠনগুলি যেখানে সুযোগ পাচ্ছে মুসলিম এবং শিখ ধর্মীয় মানুষের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories