Friday, March 6, 2026
26.7 C
Kolkata

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের কুশুডাঙ্গা গ্রাম জুড়ে খুশির আমেজ

দরিদ্র কৃষক পরিবারে জন্ম ববিতার। বাবা আবেদ আলী সরদার নিজে খেলাধুলায় বড় কিছু করতে না পারলেও মেয়েকে নিয়ে সেই স্বপ্ন দেখেছিলেন। মায়ের অক্লান্ত সমর্থন আর নিজের কঠোর পরিশ্রমে ববিতা আজ পৌঁছে গেছে স্বপ্নপূরণের ঠিক এক ধাপ আগে।

ছোট থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক ছিল তার। প্রথমে অ্যাথলেটিক্সে নাম করলেও পরে ক্যারাটেকে বেছে নিয়েছে ববিতা। আট বছরের সাধনায় পেয়েছে ব্ল্যাক বেল্ট। রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। সম্প্রতি পাঞ্জাব-হরিয়ানায় ৫০ কেজি বিভাগে প্রথম স্থান দখল করে সে। আর সেই সাফল্যের হাত ধরেই ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এশিয়ান গেমসের যোগ্যতা নির্ণয় প্রতিযোগিতার ডাক এসেছে।

গ্রামের মানুষরাও ববিতার পাশে দাঁড়িয়েছেন। পাসপোর্ট বা বিদেশযাত্রার খরচ নিয়ে যদি সমস্যা হয়, তারা সকলে সাহায্যের আশ্বাস দিয়েছেন। গ্রামের সবার একটাই স্বপ্ন—ববিতা দেশের হয়ে পদক জিতে ফিরুক।

আজ কুশুডাঙ্গা গর্বিত ববিতাকে নিয়ে। ববিতার চোখে এখন একটাই স্বপ্ন—২০২৬ সালের জাপানের এশিয়ান গেমসে দেশের জন্য সোনা জেতা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories