Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ইরানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে কুস্তিগীর বজরং

টোকিও: টোকিও অলিম্পিক্সে ফ্রি স্টাইল কুস্তিতে ৬৫ কেজি বিভাগে এবার শেষ চারে চলে গেলেন বজরং পুনিয়া। ইরানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের এই কুস্তিগীর। ফল পয়েন্টে এই ম্যাচে জয় ছিনিয়ে নিলেন বজরং। এই জয়ের সঙ্গে সঙ্গেই বজরংকে নিয়ে আশা আরও বেড়ে গেল কুস্তিতে। এর আগে ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন বজরং। এছাড়াও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।

বজরংয়ের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ ও ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই কুস্তিগীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। এবার টোকিও আসার আগেই বজরংকে নিয়ে ভারতের প্রাক্তন কুস্তিগীররাও আশার আলো দেখেছিলেন। সেই আশা পূরণ হবে যদি এবার টোকিওর মঞ্চ থেকে পদক জিততে পারেন বজরং। এবার ৬৫ কেজি ফ্রি স্টাইলে সোনা জয়েরও অন্যতম দাবিদার মানা হচ্ছে বজরংকে। এখনও পর্যন্ত অলিম্পিক্সের মঞ্চে কোনও পদক আসেনি বজরংয়ের। এবার সেই অধরা মাধুরী ক্য়াবিনেটে তুলে নেওয়ার পালা। সেমিফাইনালে আজারবাইজানের কুস্তিগীরের বিরুদ্ধে এদিন ভারতীয় সময় দুপুর ২.৪৫ এ খেলতে নামবেন বজরং।

এর আগে টোকিও অলিম্পিক্সে কুস্তিতে এদিনই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন বজরং পুনিয়া। ফ্রি স্টাইলে ৬৫ কেজি বিভাগে কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন বজরং। ৩-৩ ফল হলেও ক্রাইটেরিয়া বিশেষে পরের রাউন্ডে চলে যান ভারতীয় কুস্তিগীর। কুস্তিতে রবি দাহিয়ার পরে এবার আশার আলো বজরং পুনিয়াকে নিয়ে।

এদিকে বৃহস্পতিবার অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হয় রবি দাহিয়াকে। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক পেলেন রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। তবে ফাইনাল সহ গোটা অলিম্পিক্সের মঞ্চে যেরকম পারফরম্যান্স মেলে ধরলেন রবি, তা দেখে মুগ্ধ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories