Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ফের জয় টাইগারদের, শাকিবের ৪ উইকেট, অজিদের ৬২ রানে শেষ করে দিল বাংলাদেশ

ঢাকা: সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাল বাংলাদেশ। শেষ ম্যাচে অজিদের চূর্ণ করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মাহমুদুল্লা রিয়াদের দল। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

পঞ্চম ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে তুলেছিল ৮ উইকেটে ১২২ রান। সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৬২ রানে গুটিয়ে গেল অজিরা। ফলে ৬০ রানে ঘরের মাঠে জিতে ইতিহাস গড়ল টাইগার্সরা।

শাকিব আল হাসান ৯ রানে ৪ ও মহম্মদ সইফউদ্দিন ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাথু ওয়ডের দলকে গুঁড়িয়ে দিলেন।

করোনার জন্য গত সাত দিনে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে দুই দল। পরবর্তী সিরিজের জন্য সোমবার রাত ১টায় বাংলাদেশ ছাড়বে অজিরা। সেই বিমানে ওঠার আগে আরও একটা হারের লজ্জা হজম করলেন ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শরা।

সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছিল। এ বার ৪-১ ব্যবধানে হারিয়ে এই প্রথম সব ধরনের ক্রিকেটে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories