Wednesday, October 21, 2026
27 C
Kolkata

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৫

এনবিটিভি ডেস্ক:  চাকরি দেওয়ার নামে প্রতারণা। রীতিমতো অফিস করে প্রতারণার ফাঁদ পাতা হয়। অফিস সিল করে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ঘটনা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও বেশকিছু নথি। সেইসব খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়।

চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চলছে। যুবদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ বুলবুলচন্ডী এলাকায় ওই অফিসের উপর নজরদারি শুরু করে। মালদা জেলার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর ও বামনগোলা থেকে যুবক-যুবতীরা আসতেন ওই অফিসে। গোপনে সেই সব যুবকদের কাছ থেকে তথ্য নেয় পুলিশ। পুলিশ আধিকারিকরা জানতে পারেন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে ওই অফিসে। সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। ওই অফিসটি ভুয়ো , নিশ্চিত হওয়ার পরই অভিযান চালায় হবিবপুর থানার পুলিশ। অফিস থেকে গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভঙ্কর সিনহা নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তার খোঁজ করছে পুলিশ। এই ধরনের অফিস জেলায় আরও বেশ কয়েকটি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories