Friday, March 6, 2026
24.4 C
Kolkata

Bangladesh: মৃতের সংখ্যায় নয়া রেকর্ড, কড়া লকডাউন ঘোষণা বাংলাদেশ সরকারের

ঢাকা: দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ। সঙ্গে মৃতের সংখ্যার নয়া রেকর্ডও গড়ছে। সোমবার থেকে লকডাউন ঘোষণা বাংলাদেশ সরকারের। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের জন্য জারি করা হচ্ছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে কড়া নির্দেশ সরকারের।

গতকাল, শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশে প্রেস ইনফোরমেশন ব্যুরো জানিয়েছে, গত বছর মার্চ মাসের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার মৃতের সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হল। তাই সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে মৃতের সংখ্যা ১০৮। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ৮০৪। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬।

প্রেস ইনফোরমেশন ব্যুরো অব বাংলাদেশ বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে লকডাউন জারি করা হবে। একইসঙ্গে কোভিড সংক্রান্ত নয়া বিধির কথাও ঘোষণা করেছে সেদেশের সরকার। সরকার জানিয়েছে, সরকারি, আধা সরকারি সহ বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেন না। বাইরে বেরোনোর ক্ষেত্রে সঙ্গত কারণ দেখাতে হবে বলেও জানিয়েছে সরকার। একমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ বৃদ্ধির জেরে ইতিমধ্যেই ফেরি পরিষেবা, রেল পরিষেবা সহ গণ পরিবহণ বন্ধ করা হয়েছে।

সংক্রমণের জেরে বুধবার মধ্যরাত থেকে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবাও।  মঙ্গলবার বাংলাদেশ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি এই কথা জানানো হয়। রেলের এক আধিকারিক বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পরিষেবা। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তায় ফেলে দিয়েছে হাসিনা সরকারকে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories