Friday, March 6, 2026
26.7 C
Kolkata

তাইজুলের ৭ উইকেট, তবুও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এনবিটিভি ডেস্কঃ তাইজুলের ৭ উইকেট সত্ত্বেও ফের চাপে টাইগাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। তারা ৮৩ রানে এগিয়ে, হাতে ৬ উইকেট।

বাংলাদেশের ৩৩০ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে। ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দিনের শেষ তারাই চাপে রয়েছে।

শাহিন শাহ আফ্রিদি একাই ৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে ভাঙেন। তিনি প্রথম ফেরান শাদমান ইসলামকে (১)।  সেই ওভারেই তিনি আউট করেন নাজমুল হোসেন শান্তকে (০)। পরের ওভারে ফেরেন অধিনায়ক মোমিনুল হক (০)। তাঁকে ফেরান হাসান আলি। ওপেনার সইফ হাসান ১০ ওভার পর্যন্ত ছিলেন। কিন্তু তাঁকেও ফিরিয়ে দেন আফ্রিদি।

এর আগে বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলা শুরু করেও বাংলাদেশের রান টপকাতে পারেনি পাকিস্তান। তারা ৩০০ রানও করতে পারেনি। কারণ তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং। এই বাঁহাতি স্পিনার একাই ৭ উইকেট নেন। তাঁর বোলিং বিশ্লেষণ ৪৪.৪-৯-১১৬-৭। ফাহিম আশরাফ (৩৮) ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটার রবিবার তাঁকে সামলাতে পারেননি। ইবাদত হসেন ২টি এবং মেহদি হাসান মিরাজ ১টি উইকেট নেন।

নীচের ব্যাটিংরা ভালো না খেললে ফল পাকিস্তানের বিপক্ষে চলে যাবে। ফলে কালকের দিকে তাকিয়ে দুই দলই।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories