Friday, March 6, 2026
28.9 C
Kolkata

“আই লাভ মহম্মদ” বিতর্কে বেরেলিতে চরম সতর্কতা! ২ দিনের জন্য বন্ধ ইন্টারনেট

উৎসবের মরসুমকে ঘিরে উত্তরপ্রদেশের বেরেলি জেলায় নিরাপত্তা জোরদার ভাবে মোতায়ন করা করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে ৪ অক্টোবর পর্যন্ত বেয়ারেলি, শাহজাহানপুর, পিলিভিত ও বদায়ুঁ জেলায় মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, ভারতীয় টেলিগ্রাফ আইন ১৮৮৫-এর ধারা ৭ এবং টেলিকম পরিষেবা স্থগিত রাখার নিয়ম ২০১৭ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব গৌরব দয়াল জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেরেলি-সহ চার জেলায় প্রভিশনাল আর্মড কনস্ট্যাবুলারি এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স -এর বাহিনী মোতায়েন করা হয়েছে। রামলীলার মেলা, দুর্গাপুজো মণ্ডপ ও রাবণ দহন অনুষ্ঠানে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। উৎসবকে কেন্দ্র করে কোথাও উত্তেজনা তৈরি না হয়, তার জন্যও কড়া নজরদারি চালানো হচ্ছে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বেয়ারেলিতে ‘আই লাভ মহম্মদ ’ প্রচারাভিযান ঘিরে বড়সড় বিক্ষোভ হয়। তৌকির রাজা খানের নেতৃত্বে হওয়া এই আন্দোলনে এফআইআর প্রত্যাহারের দাবি তোলা হয়েছিল। পুলিশ অভিযোগ করে, বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদিও স্থানীয়রা জানিয়েছেন, আন্দোলন মূলত শান্তিপূর্ণ ছিল এবং পুলিশের লাঠিচার্জের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর থেকেই মুসলিম যুবকদের লক্ষ্য করে পুলিশ তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবেদনশীল এলাকাগুলোতে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories