Tuesday, November 24, 2026
24 C
Kolkata

বারুইপুরে তৃণমূলে প্রকাশ্যে মতভেদ? ‘আমরা তো আলাদা’ মন্তব্য ঋতব্রতের, বিক্ষোভের মুখে সায়নী

বারুইপুরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর মঙ্গলবার তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল সূর্যপুরে পৌঁছয়। সঙ্গে ছিলেন বিধায়ক শিউলি সাহা ও চন্দ্রিমা ভট্টাচার্য।

এর আগে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়ও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তবে ঋতব্রতদের দল পৌঁছতেই স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের উদ্দেশে নানা স্লোগান ওঠে। পরিস্থিতি সামলাতে গিয়ে শিউলি সাহা বলেন, “আমরা আলাদা। এ ভাবে বাধা দেওয়া ঠিক নয়। আমরাও চাই অপরাধীদের কঠোর শাস্তি হোক।”

অন্যদিকে, স্থানীয় সাংসদ সায়নী ঘোষও পরিবারের সঙ্গে দেখা করতে যান। তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। কয়েকজন তাঁকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন। তাঁদের অভিযোগ, ঘটনার কয়েক দিন পর কেন সাংসদ এলাকায় এলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

পরিবারের সঙ্গে দেখা করার পরে ঋতব্রত বলেন, তাঁরা দ্রুত বিচার চান। রাজ্যে এমন ঘটনা বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

সায়নী ঘোষ দাবি করেন, মানুষের ক্ষোভ থাকলে তা বলার অধিকার রয়েছে। তিনি জানান, এই ঘটনার পিছনে বড় চক্র থাকতে পারে এবং সকল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে বিজেপি ও আইএসএফ নেতারাও মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories