Saturday, March 7, 2026
24.4 C
Kolkata

বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে শুভ শারদীয়া উপলক্ষে গরিব ও দুঃস্থ শিশুদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান

আলিনুর মণ্ডল, বসিরহাট: বৃহস্পতিবার বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে মাটিয়া থানার ব্যবস্থাপনায় শুভ শারদীয়া উপলক্ষে গরীব ও দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মাটিয়া থানার পার্শ্ববর্তী ময়দানে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসারগণ এবং বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি সরোজ ব্যানাজি মহাশয়, বসিরহাট উত্তর বিধানসভার মাননীয় চেয়ারম্যান, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিরেক্টর’ এটিএম আব্দুল্লাহ রনি ও বসিরহাট ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মিহির ঘোষ মহাশয়।

এদিন ২০০ জন দুঃস্থ শিশুদের হাতে বস্ত্র এবং খেলনা সামগ্রী প্রদান করা হয়। মাটিয়া থানার এসপি বলেন, মহান এই শারদ উৎসবে এমনও অনেক দুঃস্থ শিশু আছে, যাদের সামান্য নতুন বস্ত্র টুকুও নেই। তাই এই মহোৎসবে তাঁদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বসিরহাট জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সরোজ ব্যানার্জি মহাশয় বলেন,  মানুষ পুলিশের অনেক খারাপ দিকগুলো বিবেচনা করে। কিন্তু তাঁদের ভালো দিক গুলো আমরা কেউ বিবেচনা করিনা। আজ যে ভাবে দুঃস্থ শিশুদের পাশে তারা দাঁড়ালেন, সত্যি তা প্রশংসনীয়। এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories