Saturday, October 24, 2026
29 C
Kolkata

“মণিপুরের নারী নির্যাতনের সাথে বাংলার তুলনা চলেনা”: সুপ্রিম কোর্ট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে ধাক্কা বিজেপির। “মণিপুরের নারী নির্যাতনের সাথে বাংলার তুলনা চলেনা” সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ শীর্ষ আদালতে সওয়াল করেন, মণিপুরের মহিলা নির্যাতনের পাশাপাশি পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ছত্তিশগড়ের ঘটনার দিকেও নজর দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। সওয়াল শুনেই প্রধান বিচারপতি জানান, “আমরা এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যেখানে জাতিবিদ্বেষী হিংসার কারণে মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যেও নারী নির্যাতনের ঘটনা অবশ্যই ঘটেছে। কিন্তু মণিপুরের পরিস্থিতি একেবারেই আলাদা। মণিপুরের ঘটনাকে যুক্তিসঙ্গত হিসাবে তুলে ধরতে গিয়ে যদি অন্য রাজ্যের ঘটনা তুলে ধরা হয়, সেটা একেবারেই উচিত নয়।”

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories