Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হরিয়ানায় আটক ১৫ জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি সন্দেহে চরম হেনস্থা

হরিয়ানার গুরুগ্রামে ফের বাংলাভাষীদের ওপর বিদ্বেষের অভিযোগ উঠল। নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত বালিঝি ও আশপাশের গ্রামের ১৫ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে সেখানকার ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর-৬ এলাকায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে। জানা গিয়েছে, পুলিশ অভিযান চালিয়ে বাংলাভাষী শ্রমিকদের আটক করে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের আধার, ভোটার কার্ড ও প্যান কার্ড দেখালেও পুলিশ কাগজপত্র নিয়ে নেয় এবং তাদের থানায় নিয়ে যায়।

ধৃতদের মধ্যে রয়েছেন সুকুর আলি শেখ, বসির আলি শেখ, অনাছ শেখ ও বাপ্পা শেখ। পরিবার জানিয়েছে, কয়েকদিন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিলো না। পরে জানা যায়, তাদের বাংলাদেশি মনে করে আটক করে নিয়ে যায় পুলিশ অথচ তাদের কাছে সমস্ত ভারতীয় নথিপত্র ছিল। এদিকে, গোপালনগরের যুবক বিবেক গোস্বামীকেও মুম্বই পুলিশ বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও, পরিবার অভিযোগ করেছে, এখনো ফোনে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বিবেকের বাবা কানাইলাল গোস্বামী বলেন, “ছেলের সব সরকারি নথি থাকা সত্ত্বেও শুধু বাংলা বলার কারণে তাকে ধরা হয়েছে।”

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories