Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

মুসলিম ইনস্টিটিউটে নতুন নেতৃত্ব, পরিচালন সমিতির সদস্য বাছাই শেষ

কলকাতা মুসলিম ইনস্টিটিউট শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অনেকদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতান্ত্রিকভাবে পরিচালিত এই ইনস্টিটিউটে সম্প্রতি এক বিশেষ নির্বাচনের মাধ্যমে পরিচালন সমিতির সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোট ১২ জন সদস্য নির্বাচিত হন। সমাজকর্মী শেখ নজরুল ইসলাম, সাজিদ পারভেজ ও নাইম আহমেদ সিনিয়র কনস্টিটিউন্সি থেকে জয়ী হন। পরিচালন সমিতি গঠনের জন্য মোট ৩৫ জন সদস্য প্রয়োজন। এর মধ্যে ৮ জন সদস্যদের মধ্য থেকে এবং ২ জন ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে নির্বাচিত হন।

মঙ্গলবার আরও ১৩ জন নতুন সদস্য কো-অপ্ট পদ্ধতিতে নির্বাচিত হন। জানা গিয়েছে এই তালিকায় ক্রীড়াবিদ আমির হোসেন, মৌলানা আজাদ কলেজের ড. দাবির আহমেদ ও রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান আছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আরও ১০ জন বিশিষ্ট মানুষকেও সদস্য করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাংসদ নাদিমুল হক, কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ সদস্য আমিরুদ্দিন ববি, প্রাক্তন আমলা আবিদ হোসেন, সমাজকর্মী পারভেজ রেজা, ইস্তিয়াক আহমেদ রাজু, মানজার জামিল, কাইফ, মুহাম্মদ আফতাব আলম, নওসাদ আলি আনসারি ও রেজাউল হক শামসি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories