Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ইউপিআই বন্ধ! বেঙ্গালুরুর ছোট ব্যবসায়দের নতুন নিয়ম ‘নগদেই লেনদেন’

ভারতের আইটি হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে এখন এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। শহরের বহু ছোট দোকান ও রাস্তার বিক্রেতারা ডিজিটাল পেমেন্ট, বিশেষ করে ইউপিআই গ্রহণ বন্ধ করে দিচ্ছেন। দোকানের সামনে টাঙানো বোর্ডে স্পষ্ট লেখা থাকছে “শুধুমাত্র নগদ, ইউপিআই নয়।” এর কারণ হিসেবে জানা যাচ্ছে, কর বিভাগের চাপে ছোট ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেন থেকে সরে আসছেন। অনেক দোকানি ও ঠেলাগাড়িওয়ালা সম্প্রতি জিএসটি নোটিশ পেয়েছেন। অনেকের ছোট ব্যবসায়ীদের নামে লক্ষ লক্ষ টাকার করের দাবি এসেছে বলে জানা গিয়েছে।

বেঙ্গালুরু স্ট্রিট ভেন্ডরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও আইনজীবী বিনয় কে শ্রীনিবাস জানান, হঠাৎ করে জিএসটি নোটিশ পেয়ে অনেক বিক্রেতা হয়রানির শিকার হচ্ছেন। তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, প্রশাসন হয়তো উচ্ছেদের পদক্ষেপ নিতে পারে। এই পরিস্থিতিতে অনেকেই নগদ লেনদেনকে নিরাপদ মনে করছেন। ফলে পুরো শহরজুড়ে ধীরে ধীরে ‘শুধুমাত্র নগদ’ ব্যবস্থাই জনপ্রিয় হয়ে উঠছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories