Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহার ভোটে এনডিএর দাপট, ২০০-র বেশি আসনে এগিয়ে; তেজস্বীর রাঘোপুরে লড়াই জমে উঠছে

বিহার বিধানসভা নির্বাচনের গণনায় স্পষ্ট ছবি মিলতে শুরু করেছে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, এনডিএ জোট ২৪৩টির মধ্যে প্রায় ২০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পঞ্চমবারের মতো সরকার গঠনের পথে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে মহাগঠবন্ধন বড় ধাক্কা খেয়ে মাত্র কয়েকটি আসনে এগিয়ে আছে। জন সুরাজ পার্টি একটি আসনেও এগোতে পারেনি। বাম দল সিপিআইএম ও সিপিআইএমএল একটি একটি আসনে এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।

রাঘোপুর আসনে আরজেডি নেতা তেজস্বী যাদব প্রথমদিকে পিছিয়ে পড়লেও পরে আবার লড়াইয়ে ফিরে আসেন। বিজেপি, জেডিইউ, এলজেপি (আরভি)– সবারই ভালো ফল দেখা যাচ্ছে। এদিকে বিভিন্ন নেতা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সকাল ৮টা থেকে গণনা চলছে এবং রাতের মধ্যে চূড়ান্ত ফল পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories