Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন! অভিযোগের তীর বিজেপির দিকে

সুরজিৎ দাস, নদীয়া: রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগুনে ভস্মীভূত দলীয় কার্যালয়ে সহ নির্বাচনী ব্যানার ও দলীয় পতাকা। ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।

জানা গিয়েছে, হরিণঘাটা তৃণমূলের তরফ থেকে পৌরসভার নির্বাচনের জন্য এক নম্বর ওয়ার্ডে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছিল। সকালে উঠে স্থানীয়রা দেখে ওই কার্যালয়টি পুরোটাই আগুনে ভস্মীভূত। এরপর স্থানীয় নেতৃত্বকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় ঐ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌমিক পাল। ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি বলেন, “এই ঘটনাটি ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।নির্বাচনের আগে সাধারণ মানুষ তৃণমূলের পক্ষে রয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গেছে বুঝতে পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসব কর্মকাণ্ড ঘটিয়েছে”।

যদিও তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামল সরকার। তিনি বলেন, “এই ঘটনার সাথে বিজেপির কর্মীরা কোনোভাবেই জড়িত নেই। তৃণমূলের দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে। তারা যাতে বাইরে না বেরোয়”। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories