Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

শ্লীলতাহানিতে অভিযুক্ত বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা তার দলের কর্মীদের!আত্মহত্যার হুমকি প্রার্থীর

নিউজ ডেস্ক : শ্লীলতাহানিতে অভিযুক্ত বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা তার দলের কর্মীদের। বর্ধমানের গলসির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এখন শ্লীলতাহানিতে অভিযুক্ত থাকার অভিযোগে মামলা চলছে। সেই কারণে সেই কারণে তাকে নির্বাচনে প্রার্থী হিসেবে মানতে নারাজ বিজেপির নেতা কর্মীরা। কিন্তু তাদের আপত্তি উপেক্ষা করে তাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে তার মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয় বিজেপি কর্মীরা। অসহায় প্রার্থী আত্মহত্যার হুমকি দিচ্ছেন তাকে আবার বাধা দিলে।

১৭ মার্চ বিজেপির তরফে পূর্ব বর্ধমানের গলসি (Galsi) বিধানসভা আসনের প্রার্থী (BJP candidate) হিসেবে নাম ঘোষণা করা হয় তপন বাগদির। স্বাভাবিকভাবেই এরপর পুরোদমে ভোটপ্রচারে নামেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ ২৬ মার্চ তপন বাগদিকে ডেকে পাঠান পূর্ব বর্ধমানের বিজেপির জেলা সভাপতি ও বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। পুরনো শ্লীলতাহানির মামলা থাকায় তপনকে প্রার্থীপদ থেকে সরে যাওয়ার কথা বলেন জেলা সভাপতি। কিন্তু তা মানতে নারাজ প্রার্থী। তাঁর কথায়, “বহু প্রার্থীর বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে মামলাও চলছে। তাঁরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে। আমি কেন পারব না।

তপন বাগদী স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব এই পদের জন্য উপযুক্ত উপযুক্ত মনে করেছেন বলেই তারা আমার নাম মনোনীত করেছে। আমি এই ব্যাপারে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ও চিঠি লিখেছি। এবার আমি ২৯ মার্চ তারিখে আবার আমার মনোনয়ন পত্র জমা দেব। যদি আবার কেউ বাধা দেয় তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories