Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

এসআইআর তালিকায় ঠাঁই পেলেন না বিজেপির জেলা পরিষদ সদস্যা!

নদিয়ায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। তালিকা প্রকাশের পর দেখা যায়, জেলা পরিষদের বিজেপি সদস্যা হিরন্ময়ী সরকারের নাম আর নেই। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিরন্ময়ী সরকার কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর পঞ্চায়েতের পাকুড়গাছি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নদিয়া জেলা পরিষদের ২২ নম্বর আসনের নির্বাচিত প্রতিনিধি। এর আগেও তিনি জেলা পরিষদে দায়িত্ব পালন করেছেন। ভীমপুরের ১৮২ নম্বর বুথে তার নাম নথিভুক্ত ছিল বলে দাবি তার।

হিরন্ময়ী সরকারের অভিযোগ, সংশোধন প্রক্রিয়ার সময় তিনি নির্দিষ্ট ফর্ম জমা দিয়েছিলেন। পরে একটি শুনানির নোটিসও পান। সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তার কথায়, স্বামীর নাম সংক্রান্ত একটি ত্রুটির জন্য তাকে ডাকা হয়েছিল, যা তিনি সংশোধন করে দেন। সব প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও শেষ পর্যন্ত তার নাম বাদ পড়েছে বলে তিনি জানান।

এই ঘটনায় তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলেছেন। তার দাবি, ইচ্ছাকৃত ভাবেই তাকে ভোটার তালিকা থেকে সরানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে রাজি নয়। তাদের বক্তব্য, নির্বাচন সংক্রান্ত কাজ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে হয়, এখানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।হিরন্ময়ী সরকার জানিয়েছেন, তিনি আবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। প্রয়োজন হলে আইনি পথেও হাঁটবেন বলে ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি নিয়ে জেলায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories