Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বিজেপি নেতার বিরুদ্ধে ট্রেন থেকে চাদর চুরির অভিযোগ, ভিডিও ভাইরাল হতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

চুঁচুড়ার বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের বিরুদ্ধে ট্রেনের এসি কামরার বেডশিট চুরির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। হুল এক্সপ্রেস ট্রেনের একটি ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে রেলকর্মীদের সঙ্গে বাদানুবাদ করতে দেখা যায় এক বিজেপি নেতাকে। ভিডিওটিকে ঘিরে শোরগোল শুরু হতেই রাজনৈতিক তরজা আরও বেড়েছে। জানা গিয়েছে, গতকাল হুল এক্সপ্রেসে করে ব্যান্ডেল থেকে সিউড়ি আদালতে যাচ্ছিলেন বিজেপি নেতা মৃন্ময় মজুমদার। সেই সময় ট্রেনের এসি কামরায় একটি বেডশিট নিজের ব্যাগে ভরার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে এক রেলকর্মীকে বলতে শোনা যায়, “আপনি এটা কখনও নিজের মনে করে নিতে পারেন না।” এর উত্তরে ওই নেতাকে “সরি, সরি” বলতে শোনা যায়।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মৃন্ময় মজুমদার। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, বাথরুম থেকে বেরনোর সময় কয়েকজন যাত্রী তাঁকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন, সেই কারণে তিনি পাশের একটি কামরায় ঢুকে পড়েন। সেখানে বসে খবরের কাগজ পড়ছিলেন তিনি। সেই সময়ই রেলকর্মীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। তাঁর বক্তব্য, তিনি কোনও চাদর নেননি এবং তাঁর ব্যাগ বা সিট থেকে কিছু উদ্ধারও হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই চুরি হত, তবে কেন জিআরপি বা আরপিএফকে জানানো হয়নি। এই ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং হাওড়ার ডিআরএম-কে চিঠি দেওয়ার কথাও জানান বিজেপি নেতা। পাশাপাশি, যাঁরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে বিরোধীরা। সোশাল মিডিয়ায় পোস্ট করে তারা দাবি করেছে, বিজেপির তথাকথিত নৈতিকতার মুখোশ খুলে গিয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories