Tuesday, July 28, 2026
28.9 C
Kolkata

বিজেপি নেতার বাড়িতেই রমরমিয়ে মধুচক্র, পর্দাফাঁস করল পুলিশ

এনবিটিভি, ২৭ জুলাই, এনবিটিভি ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে একাধিক বিজেপি নেতা-নেত্রীদের একের পর এক সেক্স স্ক্যান্ডাল, মধুচক্র, নারীপাচার ধরা পরেছে আগেই। এবার নতুন আরেকটা সংযোজন। আগ্রার প্রাক্তন এক বিজেপি নেতার বাড়িতেই রমরমিয়ে চলছে মধুচক্র। আগ্রার সেই মধুচক্র ও নারী পাচার চক্রের পর্দা ফাঁস করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

আগ্রার পুলিশ সূত্রে খবর, এক বড়সড় নারী পাচার চক্রের হদিশ মিলেছে। সেই চক্রের সঙ্গ যুক্ত মূল পাণ্ডাদের ধরতে শহরজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। তারই অঙ্গ হিসেবে রবিবার ওই খামারবাড়িতে হানা দেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আগ্রার ওই খামার বাড়িটিতে দিনের পর দিন মধুচক্র চলত। বিভিন্ন রাজ্য থেকে বহু পাচার করা মেয়েকে এখানে এনে রাখা হত। পরে তাঁদের বিভিন্ন পাঁচতারা হোটেলে পাঠানো হত। রবিবার সেই চক্রের পর্দা ফাঁস করে পুলিশ। সূত্রের খবর, এই চক্রের সঙ্গে বহু নামজাদা মানুষ জড়িয়ে রয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ওই বাড়িতে থাকা মহিলা-সহ মোট নজনকে জেরা করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই বিজেপির প্রাক্তন সভাপতি সবই জানতেন। এমনকী, ওই চক্র থেকে টাকাও নিতেন তিনি।” যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত বিজেপি নেতা। তাঁর কথায় তাকে নাকি ফাঁসানো হচ্ছে।

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Related Articles

Popular Categories