Wednesday, October 28, 2026
26 C
Kolkata

যশোরের চৌগাছায় বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু ৷

 

মো সোহাগ
যশোর প্রতিনিধি

চৌগাছায় খালাবাড়িতে বেড়াতে এসে বাজ পড়ে আশারন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
সে ওই গ্রামের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে চৌগাছা হাসপাতালে এসে জানান বাবা জাহাঙ্গীর হোসেন।
সোমবার দুপুর একটার পর বৃষ্টির সময় উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে বাজ পড়ার ঘটনাটি ঘটে।
রবিউল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কয়েকদিন আগে তার ভাই চঞ্চলের ভায়রার মেয়ে আশারন তার খালার বাড়ি বেড়াতে আসে। সোমবার বেলা একটার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচীরের ওপরে বসে ছিল। এসময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তার গায়ে বাজ পড়লে সে প্রাচীর থেকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী বেলা পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories