পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রাঙ্গনে সংখ্যালঘু ভোটকে ঘিরে নতুন কৌশল গড়ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ বিভিন্ন কেন্দ্রে প্রতীকহীন মুসলিম প্রার্থী দাঁড় করানোর সম্ভাবনা বিবেচনা করছে। তারা সামাজিক মাধ্যম, ফুটবলার ও ধর্মীয় বিষয়ে জ্ঞান থাকা ব্যক্তিদের খুঁজছে। দলের নেতারা ২০২১ সালের বিধানসভা এবং গত লোকসভা ভোটকে বিশ্লেষণ করে আসনভিত্তিক পরিকল্পনা করছে। কোথায় তৃণমূল ৫ হাজার থেকে ১০ হাজার ভোটে জিতেছিল, কোথায় ব্যবধান কম। সংখ্যালঘু ভোটের শতাংশও গণনা করা হচ্ছে। বিজেপির একটি অংশ চাইছে মুসলিম ভোট পেতে। পরিকল্পনাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। সূত্রে জানা যায়, কোজাগরী লক্ষ্মীপূজো মিটলেই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় সক্রিয় হবে।


