Saturday, October 24, 2026
25 C
Kolkata

মালদা আদিবাসী মহিলা নির্যাতন: বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও

এনবিটিভি, ওয়েব ডেস্ক: চুরির অভিযোগে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে বেদম প্রহারের প্রতিবাদ জানায় বঙ্গ বিজেপি। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে টানা ২৪ ঘণ্টা অবরোধ চালিয়েছেন নেতা, কর্মীরা। রবিবার দুপুর ২টো নাগাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ ওঠে। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, দুই নির্যাতিত মহিলাদের বিরুদ্ধেই থানায় মামলা রুজু করেছে পুলিশ। মাস খানেক আগে এক মৃত্যুর ঘটনায় স্থানীয়রা থানা ঘেরাও করেন। সেই মামলায় পুলিশ এই দুই মহিলার নামও জুড়েছে বলে খবর। তাঁরা আপাতত থানায় রয়েছেন।

অন্যদিকে, বিজেপি মহিলা মোর্চা এ বিষয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটছে। আগামী সপ্তাহে কলকাতার শ্যামবাজারের তাঁদের কর্মসূচি রয়েছে বলে খবর।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories