Tuesday, November 24, 2026
24 C
Kolkata

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূলেরই পদত্যাগী সাংসদ সুখেন্দু-সুস্মিতারা! তৃতীয় আসনে প্রকাশ চিককে ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে কাদের প্রার্থী করবে বিজেপি, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তৃণমূল ছেড়ে আসা তিন নেতার মধ্য থেকেই প্রার্থী বেছে নিতে পারে পদ্মশিবির।

বিজেপি সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়কে ফের রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকেই তাঁর প্রার্থীপদ নিয়ে জল্পনা আরও বেড়েছে।

অন্যদিকে, প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবের নামও আলোচনায় রয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন। তবে বিজেপির একাংশের মতে, পশ্চিমবঙ্গ থেকেই তাঁকে ফের রাজ্যসভায় পাঠানো হতে পারে। এর আগে তিনি এই রাজ্য থেকেই দু’বার সংসদের উচ্চকক্ষে গিয়েছেন।

তৃতীয় আসনে আলিপুরদুয়ারের নেতা প্রকাশ চিক বরাইকের নাম নিয়েও আলোচনা চলছে। তবে তাঁকে ফের মনোনয়ন দেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সম্প্রতি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে। ১৪ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। প্রয়োজন হলে ২৪ জুলাই ভোট হবে এবং সেদিনই ফল প্রকাশ করা হবে।

বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের তিন প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনেকেই এই পরিস্থিতিকে ওড়িশার ‘মডেল’-এর সঙ্গে তুলনা করছেন, যেখানে অন্য দল ছেড়ে বিজেপিতে আসা নেতাদেরই ফের রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এখন শুধু বিজেপির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories